Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ১৭ জানুয়ারি ২০২৬

গুম-খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের বৈঠক

গুম-খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের বৈঠক
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ মতবিনিময় সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামে দুটি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা।

মতবিনিময় সভায় গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন। তারা দীর্ঘদিন ধরে বিচারহীনতা, নিরাপত্তাহীনতা এবং সামাজিক-রাষ্ট্রীয় অবহেলার কথাও জানান। অনেকেই বলেন, প্রিয়জনদের নিখোঁজ হওয়ার পর থেকে তাদের পরিবার আজও অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

আয়োজকরা জানান, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের কণ্ঠ শোনার পাশাপাশি তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করাই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিও সভা থেকে তুলে ধরা হয়।

সভায় তারেক রহমান বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার জন্য দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গুম ও খুনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করা হবে।

মতবিনিময় সভাকে কেন্দ্র করে গুম-খুনের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের ক্ষোভ, বেদনা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা আবারও সামনে এলো, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী