সান মারিনোকে হারালো লাল-সবুজরা
ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনো ফুটবল দলকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতয়ি ফুটবল দল।
সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলে ইউরোপের বুকে প্রথম ঐতিহাসিক জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচটি ছিলো নতুন কোচ থমাস ডুলির অধীনে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচগুলোর একটি। অভিষেকেই জয় পেয়ে কোচিং ক্যারিয়ারের শুরুটা স্মরণীয় করে তুলেছেন তিনি।
খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। রক্ষণভাগের পাশাপাশি আক্রমণেও সক্রিয় ভূমিকা রাখেন তপু বর্মণ। তার দুটি গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সে ব্যবধান ধরে রেখে ২-১ গোলের জয় নিশ্চিত করে দলটি।
এ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। ইউরোপের কোনও দেশের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয় হিসেবে ধরা হচ্ছে, যা দেশের ফুটবল ইতিহাসে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সবার দেশ/কেএম




























