Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ৬ জুন ২০২৬

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সরে গেলো পুলিশ

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সরে গেলো পুলিশ
ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বাঁধেরহাট বাজারে ওই কর্মসূচি পালন করা হয়। মিছিলকালে বাজার এলাকায় পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তারা সংখ্যায় বেশি হওয়ায় মিছিলকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনটির স্থানীয় নোয়ান্নই ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বিকেল চারটার দিকে সংগঠনটির হাজারো নেতাকর্মী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারা এ সময় সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। মিছিলকারীরা এ সময় মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এর আগে দুপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজার খানেজ নেতাকর্মী দুপুরে বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হন। 

নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বলেন, মিছিলের খবর পেয়ে তারা আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করেছেন। এ কারণে যখন বিক্ষোভ করার কথা, তখন তারা করতে পারেনি। পরে তারা বিকেলে বাজারের বাহিরে মিছিল করেছে। মিছিলকারীদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল