Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২১ জুন ২০২৬

আপডেট: ০০:০৮, ২১ জুন ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়

৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়
ছবি: সংগৃহীত

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একসময় জয়ের পথে অনেকটাই এগিয়ে থাকা পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে চাপে ফেলে ২৩ রানের জয় ছিনিয়ে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

রোববার সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি এগোতে পারেনি।

ম্যাচের শুরুটা ছিলো পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে। দুই ওপেনার মুনিবা আলী ও গুল ফিরোজা আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান তুলে ফেলেন। তখন মনে হচ্ছিলো সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে পাকিস্তান।

কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত প্রত্যাবর্তন করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক পর্যায়ে ৪৮ রান থেকে দলটি ৮৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে।

বিশেষ করে স্পিন আক্রমণে নাহিদা আক্তার ও মেঘলা অসাধারণ নিয়ন্ত্রণ দেখান। তাদের আঁটসাঁট বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকারে পাকিস্তানের রান তোলার গতি পুরোপুরি থেমে যায়। ফলে শেষ পর্যন্ত ২৩ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশ সংগ্রাম করলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো একটি স্কোর গড়ে তোলে। মধ্য ও শেষের দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ জুটিতে ভর করে ১২৩ রানের পুঁজি পায় টাইগ্রেসরা, যা পরে বোলারদের হাত ধরে ম্যাচজয়ী স্কোরে পরিণত হয়।

এ পরাজয়ের ফলে টানা তিন ম্যাচ হেরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। অন্যদিকে দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।

আসরের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যায় দলটি। সে হতাশা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এ জয়ে বাংলাদেশের সেমিফাইনালের লড়াই আরও জমে উঠেছে। এখন বাকি ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শেষ চারে জায়গা করে নেয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে টাইগ্রেসদের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা
৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়
হারলেও বিদায় নয়! ব্রাজিলের সামনে যত নকআউট সমীকরণ
লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী