Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৪, ২০ মার্চ ২০২৬

ঈদের আগে বাজারে স্বস্তি

সোনার দাম ভরিতে কমলো ২৫ হাজার টাকা

সোনার দাম ভরিতে কমলো ২৫ হাজার টাকা
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দামের পতন ঘটেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ২৫ হাজার টাকা, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায়।

এর আগে গত ১১ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো প্রতি ভরি ২ লাখ ৮৭ হাজার ২৬২ টাকা। সে হিসাবে মাত্র এক সপ্তাহে ভরিপ্রতি দাম কমেছে প্রায় ২৫ হাজার টাকা। একই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও উল্লেখযোগ্য হারে কমেছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের পতনের প্রভাবেই দেশের বাজারে এ পরিবর্তন এসেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং ফেডারেল রিজার্ভের কঠোর আর্থিক নীতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে।

আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৪ দশমিক ২৭ ডলারে, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৭৭০ ডলারে নেমেছে।

ঈদের আগে হঠাৎ এ দরপতনে স্বর্ণবাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে স্বর্ণের দাম আরও কমতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য