Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ৫ মে ২০২৫

ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এপ্রিলে

ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এপ্রিলে
ফাইল ছবি

চলতি বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। প্রতিবেদনে জানানো হয়, এ মাসে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের মাস মার্চে দেশে এসেছিলো ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

গত বছরের এপ্রিল মাসে দেশে এসেছিলো ২০৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৪ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের (২০২৩–২৪) জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩০ শতাংশ বেশি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য