Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২২ মে ২০২৫

আপডেট: ০২:৩৫, ২২ মে ২০২৫

ফের সোনার দাম বাড়লো ভরিতে ২৮২৩ টাকা

ফের সোনার দাম বাড়লো ভরিতে ২৮২৩ টাকা

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। বুধবার (২১ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন মূল্য ঘোষণা করে, যা বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী:

  • ২২ ক্যারেট: ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা
  • ২১ ক্যারেট: ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

এর আগে গত ১৭ মে সর্বশেষ দাম সমন্বয় করেছিলো বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো, যা ১৮ মে থেকে কার্যকর হয়।

চলতি বছরে এ নিয়ে ৩৬ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে, আর ১২ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিলো, যার মধ্যে ৩৫ বার বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস করা হয়েছিলো।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান বাজারদরে:

  • ২২ ক্যারেট রুপা: ২ হাজার ৮১১ টাকা
  • ২১ ক্যারেট রুপা: ২ হাজার ৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: ২ হাজার ২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতির রুপা: ১ হাজার ৭২৬ টাকা

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, মুদ্রার বিনিময় হার ও স্থানীয় চাহিদার ভিত্তিতে দেশের বাজারে স্বর্ণের দাম ঘন ঘন ওঠানামা করছে। এতে সাধারণ ক্রেতারা যেমন দুর্ভোগে পড়ছেন, তেমনি ব্যবসায়ীদের জন্যও তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য