Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ২৬ মে ২০২৫

অর্থ যাবে বন্যা পুনর্বাসনে

বিশ্বব্যাংক ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে 

বিশ্বব্যাংক ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে 
ফাইল ছবি

বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে, যার পরিমাণ স্থানীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ২৯৪ কোটি টাকা। এ অর্থ ব্যয় হবে নতুন একটি প্রকল্পে—‘বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং)’—যার লক্ষ্য ২০২৩ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও পুনর্বাসন।

গতকাল এ ঋণচুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার ঢাকা কার্যালয়ের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন সই করেন।

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এ ঋণ নেয়া হচ্ছে। এতে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে ঋণ পরিশোধ করতে হবে। ঋণের উত্তোলিত অংশে বার্ষিক ০.৭৫% সার্ভিস চার্জ এবং ১.২৫% সুদ দিতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ ০.৫০% হারে কমিটমেন্ট ফি নির্ধারিত হলেও, বিশ্বব্যাংক বর্তমানে এ ফি মওকুফ রেখেছে।

প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট ৫টি সরকারি দফতর যুক্ত থাকবে:

  • বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পানিসম্পদ মন্ত্রণালয়),
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (কৃষি মন্ত্রণালয়),
  • দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়),
  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (স্থানীয় সরকার বিভাগ),
  • সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন - SDF (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ)।

২০২৫ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি চলবে।

প্রকল্পের মূল লক্ষ্য—বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক অবকাঠামো পুনর্নির্মাণ এবং দুর্গত জনগোষ্ঠীর সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা।

উল্লেখ্য, বিশ্বব্যাংক স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশকে এ পর্যন্ত ৪৩.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে সংস্থাটি ১৩.১ বিলিয়ন ডলারের ৪৭টি প্রকল্পে অর্থায়ন করছে, যার মধ্যে রয়েছে অর্থনীতি, সমাজ, জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়ন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী