Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ২৫ জুন ২০২৫

আপডেট: ০০:৩৮, ২৫ জুন ২০২৫

কমলো সোনার দাম, বুধবার থেকে কার্যকর 

কমলো সোনার দাম, বুধবার থেকে কার্যকর 
ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৬৬৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম বুধবার (২৫ জুন) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এখন থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। এর আগে এ মানের স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকায়।

২১ ক্যারেট সোনার ভরিতে দাম কমেছে ১ হাজার ৫৯৮ টাকা। নতুন মূল্য নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৩৭৬ টাকা, যা এখন বিক্রি হবে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকায়।

সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। নতুন মূল্য নির্ধারিত হয়েছে ১ লাখ ১৭ হাজার ২ টাকা ভরিপ্রতি।

এর আগে ১৪ জুন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিলো। সে সময় এক লাফে ভরিপ্রতি ২ হাজার ১৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে যাওয়ায় মূল্য হ্রাসের এ সিদ্ধান্ত নিয়েছে বাজুস। তবে বাজার পরিস্থিতি নজরদারিতে রয়েছে, যা ভবিষ্যতে দাম পরিবর্তনে ভূমিকা রাখবে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য