Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সোনার দাম ভরিতে ১ লাখ ৯৫ হাজার টাকা

সোনার দাম ভরিতে ১ লাখ ৯৫ হাজার টাকা
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামে ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ ঘোষণা দেয়। নতুন দাম কার্যকর হবে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন এ সমন্বয় আনা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি পড়বে ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকায়।

এছাড়া, বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে বলে জানিয়েছে বাজুস।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয় করেছিলো বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিলো ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা এতদিন পর্যন্ত ছিল সর্বোচ্চ।

এবারের বৃদ্ধি যোগ হওয়ায় চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪০ বার বেড়েছে, আর কমেছে মাত্র ১৭ বার। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিলো, যেখানে বাড়ানো হয়েছিলো ৩৫ বার, আর কমানো হয়েছিল ২৭ বার।

শুধু স্বর্ণ নয়, রুপার দামেও এসেছে নতুন রেকর্ড। ভরিতে ১৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য