Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রোহিঙ্গা শিবিরে ৫৮.৬ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

রোহিঙ্গা শিবিরে ৫৮.৬ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি
ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয়দের মৌলিক অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে ৫৮.৬ মিলিয়ন ডলারের অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে ২৮.১ মিলিয়ন ডলারের স্বল্পসুদে ঋণও দেবে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এতে স্বাক্ষর করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ও স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায়ের জীবনমান ও স্থিতিশীলতা জোরদারে বাংলাদেশকে সহায়তা করতে পেরে এডিবি আনন্দিত। তিনি জানান, শরণার্থী শিবিরে বসবাসকারী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি বাড়াতেই নতুন এ অনুদান দেয়া হচ্ছে।

প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিজ ইমপ্রুভমেন্ট’। এর আওতায় কক্সবাজার ও ভাসানচরে পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, সড়ক ও সেতু, ড্রেনেজ, বিদ্যুৎ, খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়ন করা হবে।

প্রকল্পের কাজের মধ্যে রয়েছে—

  • কক্সবাজারে সোলার-পাওয়ারড স্ট্রিটলাইট স্থাপন ও প্রতিস্থাপন
  • ভাসানচরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন
  • রান্নার জন্য বায়োগ্যাস উৎপাদন সমৃদ্ধকরণ
  • ড্রেনেজ খাল পুনঃস্থাপন ও খাদ্য বিতরণ কেন্দ্র নির্মাণ
  • নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সুবিধা বৃদ্ধি
  • হাতিয়ায় বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ
  • কক্সবাজারের ৯ উপজেলায় মিনি-পাইপড পানি সরবরাহ চালু
  • পালংখালী ও উখিয়ায় ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার ও ট্রান্সমিশন পাইপলাইন স্থাপন
  • কক্সবাজার ও ভাসানচরে সড়ক উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ

২০১৮ সাল থেকে এডিবি রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য অনুদান ও ঋণ মিলিয়ে মোট ১৭১.৪ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

বর্তমানে কক্সবাজারের ৩৩টি শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাস করছে, যাদের প্রায় ৭৫ শতাংশ নারী ও শিশু। এছাড়া নোয়াখালীর ভাসানচরে এখন পর্যন্ত স্বেচ্ছায় স্থানান্তরিত হয়েছে প্রায় ৩৬ হাজার রোহিঙ্গা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা