Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২২ ডিসেম্বর ২০২৪

ডিসেম্বরের ১৮ দিনে এলো ১৮৬ কোটি ডলার

পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ

পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ। 

পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ
ফাইল ছবি

ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আরও গতি এসেছে। চলতি মাসের ১৮ দিনে এসেছে ১৮৬ কোটি বা ১.৮৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ। রেমিট্যান্সের পাশাপাশি রফতানি আয় ভালো হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

বুধবার (১৮ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। রফতানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। এ সময় আমদানি দায় পরিশোধ বেড়েছে। এসব কারণে দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকা বেচাকেনা হওয়া ডলারের দর ১২৫ টাকা ছাড়িয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এখন কঠোর অবস্থানে। যে কারণে হুন্ডির চাহিদা কমেছে। চলতি মাসে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২৫ টাকা বা বেশি দরে রেমিট্যান্সের ডলার কিনছে অনেক ব্যাংক।

সবার দেশ/এওয়াই
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য