Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪৯, ১৫ ডিসেম্বর ২০২৫

এনবিআর জানিয়েছে শুল্ক কমানো হবে

কমছে মোবাইল ফোনের দাম 

কমছে মোবাইল ফোনের দাম 
প্রতীকি ছবি

নতুন বছরের আগেই মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো সরকার। বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্ক কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। শুল্ক কমানো হলে বাজারে মোবাইল ফোনের দাম কমবে এবং ক্রেতারা কম খরচে মোবাইল কিনতে পারবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ব্যবসা সহজ করার জন্য আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ে নজর দেয়া হচ্ছে। অবৈধ আমদানি রোধে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ট্যাক্স-জিডিপি অনুপাত কম থাকায় রাজস্ব আয় বৃদ্ধি না হলে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে না। রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি ফিরবে না। তবে তিনি আশ্বস্ত করেন, অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে রাজস্ব আদায়ের গতি ভালো রয়েছে।

সেমিনারে র‌্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে দরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ হবে। গত তিন বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৯০ লাখ বেড়েছে। এছাড়া গত এক বছরে ম্যানুফ্যাকচারিং খাতে নারীদের অংশগ্রহণ অর্ধেকে কমে গেছে।

তিনি আরও বলেন, নতুন সরকার এলডিসি গ্রাজুয়েশন ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে যদি সময় দেরি করে, তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় থাকবে না। পাশাপাশি তিনি সতর্ক করেন, রাজস্ব আদায়ের গতি না বাড়ালে চলতি অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির
ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২
রোহিঙ্গা ক্যাম্পে জাল এনআইডি-পাসপোর্ট চক্রের বিস্তার
বিশ্বকাপের আড়ালে মেক্সিকোয় মানবপাচার ও যৌন বাণিজ্যের বিস্তার
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সরে গেলো পুলিশ
ভারতের নতুন ‘পুশইন’ চেষ্টা: ৪ সীমান্তে আটকা ৮৮ জন
বিশ্বকাপে ক্যানাডা কতটা শক্তিধর?
সিরাজগঞ্জের বাসচাপায় তিন ভ্যানযাত্রী নিহত
ইরান ইস্যুতে রিপাবলিকানদের বিভাজন, ট্রাম্পের জন্য বড় ধাক্কা
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বন্ধ কারখানা চালু করতে ২০০ কোটি টাকার ঋণ সুবিধা
আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি