Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ৮ মে ২০২৬

চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার নামে এক শিশুর চোখে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলায়। তিনি দুই দিন আগে রৌফাবাদ এলাকায় তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।

ওসি বলেন, রাজুকে কেন হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, গুলির সময় রেশমি আক্তার নামে এক শিশু দোকানে যাওয়ার পথে ঘটনাস্থলের কাছাকাছি ছিলো। এসময় ছোড়া গুলির একটি তার চোখে লাগে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আশেক স্বজনদের বরাত দিয়ে জানান, শিশুটি বাসা থেকে দোকানে যাওয়ার সময় হঠাৎ গোলাগুলির মধ্যে পড়ে যায়। এসময় একটি গুলি এসে তার চোখে লাগে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির
‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত
সুনামগঞ্জে কবর খুঁড়ে যুবতীর ‘সাধনা’, এলাকায় চাঞ্চল্য
ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ত্যাগ মার্কিন ডেস্ট্রয়ারের
প্রথম আলোর মতিউরসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ডিএনএ পরীক্ষায় ইমাম নির্দোষ: বোনকে ধর্ষণের দায়ে আপন ভাই গ্রেফতার
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
সংখ্যালঘুদের নিরাপদ দেশ হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
বিএনপি আওয়ামী লীগের হাতে ‘হাইজ্যাক’ হয়েছে: হাসনাত
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২