Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ৯ জুন ২০২৫

জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমনে সতর্কতা জারি

২৪ ঘন্টায় আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত

২৪ ঘন্টায় আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ২০ শতাংশ।

এ ছাড়া একই সময়ে ছয়জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এতে করে বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষও নতুন করে সতর্কতা জারি করেছে।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ভারতসহ করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া অন্য কোনো দেশে ভ্রমণ এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে দেশের সব স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং নজরদারি জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনা মহামারির সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২০২১ সালের আগস্ট মাসে। ওই সময় ৫ আগস্ট ও ১০ আগস্ট দুই দিনই দেশে সর্বাধিক ২৬৪ জন করে করোনায় মৃত্যুবরণ করেন।

বর্তমানে দেশে করোনার সংক্রমণ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও পার্শ্ববর্তী দেশে নতুন ধরনের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার