Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ০১:০৮, ২৮ আগস্ট ২০২৫

কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের শ্রদ্ধা

কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের শ্রদ্ধা
ছবি: সবার দেশ

বুধবার (১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ।

পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ, খ্যাতনামা শিশুসাহিত্যিক সরকার জাহানারা ফরিদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি, সম্পাদক ও প্রকাশক কে এম সফর আলী, সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক মাসুম মুহতাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা লেখক ও সংগঠক মুহাম্মদ সোলাইমান, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য লুবনা ঝর্ণা, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন এবং কবি-সংগঠক রবিউল সরকার বরি।

প্রতিনিধিরা জানান, নজরুলের মানবতাবাদী আদর্শ এবং মুক্তির চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান