Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ

হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় ছাত্র-জনতার মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এবং শহরের বিভিন্ন মোড়ে রাতেই বিক্ষোভ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়ে হাদির মৃত্যু প্রতিবাদে স্লোগান দেন। ক্রমেই বিক্ষোভকারীদের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে শাহবাগ এলাকা ও আশেপাশের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিলো—

দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ, শহীদের রক্ত, বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাদির মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা মুহূর্তের মধ্যে সমবেত হয়ে বিক্ষোভে অংশ নেন। সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই বিক্ষোভকে শহরের ইতিহাসে নজিরবিহীন হিসেবে বর্ণনা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান