Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৫

পুলিশের ধারণা আত্মহত্যা

নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেলের কক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)–র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা ‘জান্নাত নারী হোস্টেল’-এর পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার দেহ পাওয়া যায়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমীর ঝুলন্ত দেহ দেখতে পায় এবং পরে তা উদ্ধার করে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের বাবার নাম মো. জাকির হোসেন।

এসআই কামরুজ্জামান বলেন, যতটুকু জানা গেছে, রুমী এনসিপির ধানমণ্ডি শাখায় নারী নেত্রী হিসেবে কাজ করতেন।

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের রিপোর্ট এবং হোস্টেলের অন্যান্য বাসিন্দাদের বক্তব্য নেয়ার পর পরিস্থিতি পরিষ্কার হবে।

এ ঘটনায় হোস্টেল এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের সহকর্মী ও পরিচিতদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব