Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ১৬ ডিসেম্বর ২০২৫

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
প্রতীকি ছবি

রাজধানীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্রিয়ভাবে কাজ করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ভবনের কোন অংশে আগুন লেগেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ অনুসন্ধান করে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার