Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১, ১৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:০৫, ১৬ ডিসেম্বর ২০২৫

আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ’র জয়

আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ’র জয়
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের নেতৃত্বাধীন শারজাহ ওয়ারিয়র্স জিতেছে টেবিলের দুইয়ে থাকা গালফ জায়ান্টসকে ১১ রানের ব্যবধানে। এ জয়ের মাধ্যমে শারজাহ ওয়ারিয়র্স শেষ দুই ম্যাচে টানা দুই জয় নিশ্চিত করেছে। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শারজাহ দলের ক্রিকেটার মাথেশা পাথিরানা।

শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় গালফ জায়ান্টস। আগে ব্যাট করতে নেমে শারজাহ ওয়ারিয়র্স ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৬৮ রান করেন টম অ্যাবেল। এছাড়া ৩৯ রান করেন জেমস রিউ এবং ২৮ রান করেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

জবাবে ব্যাট করতে নেমে গালফ জায়ান্টস ১৬৩ রানে থামে। ওপেনার পাথুম নিশাঙ্কা মাত্র ৩ রানে আউট হন। দলের সর্বোচ্চ স্কোর আসে মঈন আলীর ব্যাট থেকে ৪৫ রান, এছাড়া আজমতউল্লাহ ওমরজাই করেন ৪১ রান এবং রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ৩০ রান।

শারজাহের পক্ষে বল করে ওয়াসিম আকরাম ও মাথেশা পাথিরানা ৩টি করে উইকেট নেন। দুইটি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং একটি উইকেট নেন তাসকিন আহমেদ। গালফ জায়ান্টসের পক্ষে ক্রিস উড সর্বোচ্চ ২টি উইকেট নেন, এছাড়া একটি করে উইকেট পান ম্যাথু ফোর্ড, ফ্রেড ক্লাসেন এবং আয়ান আফজাল খান।

এ জয়ের মাধ্যমে শারজাহ ওয়ারিয়র্সের লিগে অবস্থান আরও শক্ত হয়েছে এবং দলের আত্মবিশ্বাসও বেড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়