Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৫, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০৯, ২০ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও ‘লং মার্চ টু বর্ডার’

হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও ‘লং মার্চ টু বর্ডার’
ছবি: সবার দেশ

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও ‘লং মার্চ টু বর্ডার’ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোলের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. আব্দুল মান্নান। এতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিলটি বেনাপোলের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আন্তর্জাতিক সীমান্ত এলাকার দিকে অগ্রসর হয়। একপর্যায়ে বেনাপোল বর্ডারে পৌঁছালে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের অগ্রযাত্রা আটকে দেন। তবে বিক্ষুব্ধ জনতার চাপের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

এরপর বিক্ষোভকারীরা ভারতীয় গেট থেকে আনুমানিক ১০০ গজ দূরে পাকা সড়কের ওপর বসে পড়েন এবং ভারতের দিকে মুখ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘আমার ভাই মরলো কেনো—প্রশাসন জবাব দে’, ‘ভারতীয় আগ্রাসন চলবে না’, ‘ভারতের দাদাগিরি মানি না মানবো না’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সীমান্ত এলাকা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং এ ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। পাশাপাশি তারা সরকারের পদত্যাগের দাবিও জানান।

সমাবেশে বক্তব্য দেন মো. নাঈমুর রহমান নাঈম, সজিবুর রহমান, হাফিজুর রহমান শিপু ও আসমাতুল আল গালিবসহ ছাত্র-জনতার প্রতিনিধিরা। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান