Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:৩৯, ১৩ নভেম্বর ২০২৫

মধ্যরাতে পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন

মধ্যরাতে পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর সাগুফ্তা সড়কে পার্কিং অবস্থায় থাকা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হয়নি। তবে স্থানীয়দের বরাতে জানা যায়, বাসটি পার্কিং অবস্থায় ছিলো এবং আগুনের সূত্রপাত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাসে যে কোনো ধরনের ত্রুটি বা দূর্ঘটনার সম্ভাবনা খতিয়ে দেখছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ