Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ১২ নভেম্বর ২০২৫

রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন, আতঙ্কে যাত্রীরা

রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন, আতঙ্কে যাত্রীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। হঠাৎ আগুন দেখে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ আসে। পরে ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড় এলাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে—এমন খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট সেখানে পাঠানো হয়। আগুন এখন নিয়ন্ত্রণে, তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাসটি রাস্তায় পার্ক করা ছিলো। হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন চিৎকার শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ধারণা করছেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়ে পালিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সূত্রাপুর, যাত্রাবাড়ী, মিরপুর ও ধানমণ্ডিতেও এর আগে একাধিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় জনমনে নতুন করে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য