Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ৭ এপ্রিল ২০২৬

কান্না নয়, আনন্দে মেয়ের ডিভোর্স উদযাপন করলেন বাবা

কান্না নয়, আনন্দে মেয়ের ডিভোর্স উদযাপন করলেন বাবা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে এক ব্যতিক্রমী ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যেখানে সাধারণত বিবাহবিচ্ছেদ মানেই দুঃখ ও হতাশা, সেখানে এক বাবা মেয়ের ডিভোর্স উদযাপন করেছেন উৎসবের আমেজে।

ঘটনাটি ঘটেছে মিরাট শহরে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফ্যামিলি কোর্ট থেকে বিচ্ছেদের রায় ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠেন পরিবারের সদস্যরা। বাজানো হয় ব্যান্ড-বাজা, করা হয় নাচ-গান, এমনকি উপস্থিত সবার মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

জানা গেছে, অবসরপ্রাপ্ত বিচারক ড. জ্ঞানেন্দ্র শর্মা তার একমাত্র মেয়ে প্রণিতার ডিভোর্স উপলক্ষে এ আয়োজন করেন। প্রণিতার বিয়ে হয়েছিলো ২০১৮ সালে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা গৌরব অগ্নিহোত্রীর সঙ্গে। তাদের একটি সন্তানও রয়েছে।

তবে অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে প্রণিতাকে শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। দীর্ঘদিন এ পরিস্থিতি সহ্য করার পর ২০২১ সালে তিনি আদালতে বিচ্ছেদের আবেদন করেন।

সম্প্রতি আদালত বিচ্ছেদের রায় দিলে স্বস্তি ও আনন্দে ফেটে পড়েন তার পরিবার। ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যরা কালো টি-শার্ট পরে আছেন, যেখানে লেখা ‘I Love My Daughter’। আদালত চত্বরে নাচ-গান করার পাশাপাশি মিষ্টি বিতরণ করে তারা এ দিনটিকে উদযাপন করেন।

স্থানীয়দের মতে, এ ঘটনা সমাজে একটি বার্তা দিচ্ছে—অন্যায়ের সম্পর্ক থেকে মুক্তি পাওয়া লজ্জার নয়, বরং নতুন জীবনের সূচনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টিকটকার ‘রিহিয়া রিহি’ই ছাত্রদলের রেদোয়ান
হরমুজ যুদ্ধ বিশ্বশক্তি বদলে দিচ্ছে: ইরান হচ্ছে চতুর্থ শক্তিকেন্দ্র
শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
রাজনীতি না ক্রিকেট—সাকিবের স্পষ্ট বার্তা, স্ট্যাটাসেই ঝড়
তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর
সংসদ অধিবেশন চলবে দুই বেলা, প্রয়োজনে শুক্রবারও
দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ শতবর্ষী মুয়াজ্জিন মারা গেছেন
গণরায়ের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
ট্রাম্পের হুমকিতে ইরানের ব্যঙ্গ—‘চাবি তো হারিয়ে গেছে’
বেনাপোলে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অটোপাস দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্তা
কান্না নয়, আনন্দে মেয়ের ডিভোর্স উদযাপন করলেন বাবা
নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেফতার-১
ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, বিপাকে কৃষক
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোর তাগিদ