Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ৮ মে ২০২৫

‘গাধা’র গৌরব গাঁথা!

বিশ্ব ‘গাধা দিবস’ আজ 

বিশ্ব ‘গাধা দিবস’ আজ 
ছবি: সংগৃহীত

‘তুই একটা গাধা!’—এ বাক্যটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু আজ, ৮ মে, সে গাধাই স্পটলাইটে! কারণ আজ পালিত হচ্ছে ‘বিশ্ব গাধা দিবস’। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো ঠাট্টা নয়, একদম পাক্কা খবর!

২০১৮ সালে প্রথমবার এ দিবসের সূচনা করেন বিজ্ঞানী আর্ক রাজিক। মরুভূমির প্রাণী নিয়ে গবেষণা করতে করতে তিনি বুঝে ফেলেন, গাধারা যে পরিমাণ কষ্ট করে মানুষের ভার বহন করে, তার তুলনায় তাদের প্রশংসা মেলে তুচ্ছ। তাই তিনি ফেসবুক গ্রুপ খুলে গাধার গল্প ছড়িয়ে দেন। আর তাতেই জন্ম নেয় এ দিন!

আমাদের সমাজে ‘গাধা’ শব্দটি একটু বোকামি বা অতিরিক্ত খাটুনির সঙ্গে জড়িত। কেউ একটু ভুল করলেই, ‘আরে, গাধার মতো কথা বলিস না!’ কিংবা কেউ দিনরাত খেটে মরলে, ‘দেখ, গাধার খাটুনি খাটছে!’—এমন মন্তব্য আমাদের মুখে মুখে। কিন্তু এ দিবসে আসুন, গাধার প্রতি একটু সম্মান দেখাই। কারণ, ঘোড়ার মতো বাহারি না হলেও, গাধারা কিন্তু মানুষের নীরব সঙ্গী।

তাই আজকের দিনে, আপনার পাশের কোনো গাধাকে (মানে, প্রাণীটাকে!) একটু আদর করুন, আর যদি কাছে গাধা না থাকে, তাহলে অন্তত ‘গাধা’ শব্দটা একটু কম ব্যবহার করুন। কী বলেন, গাধার মতো এ প্রতিজ্ঞাটা কি পালন করবেন?

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল