Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ১৫ এপ্রিল ২০২৬

ইউরোপে নতুন বিতর্ক

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
ফাইল ছবি

ইউরোপজুড়ে যখন অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়ছে, ঠিক তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে স্পেন। দেশটির সরকার প্রায় পাঁচ লাখ অনথিভুক্ত অভিবাসীকে আইনি মর্যাদা দেয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদন করেছে, যার ফলে তারা বৈধভাবে কাজ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদিত এ পরিকল্পনার আওতায় যোগ্য আবেদনকারীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাস ও কাজের অনুমতি দেয়া হবে। পরে তা স্থায়ী বৈধতায় রূপ নিতে পারে। আগামী ১৬ এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। 

সরকার বলছে, এ অভিবাসীরা ইতোমধ্যেই স্পেনের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। কৃষি, পর্যটন, নির্মাণ ও সেবা খাতে তাদের বড় ভূমিকা রয়েছে। জনসংখ্যার বার্ধক্য এবং শ্রমঘাটতি মোকাবিলায় এ বৈধতা অর্থনৈতিকভাবে জরুরি বলেও দাবি সরকারের। প্রধানমন্ত্রী সানচেজ এ সিদ্ধান্তকে ‘ন্যায়সঙ্গত এবং প্রয়োজনীয়’ বলে বর্ণনা করেছেন। 

অন্যদিকে বিরোধী দল পিপলস পার্টি এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এ ধরনের উদ্যোগ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে এবং নতুন করে আরও মানুষকে স্পেনে প্রবেশে প্রলুব্ধ করবে। তবে ক্যাথলিক চার্চসহ মানবাধিকার সংগঠনগুলোর একটি বড় অংশ এ সিদ্ধান্তকে মানবিক ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, ইতালি ও জার্মানির মতো দেশগুলো যখন অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর অবস্থান নিচ্ছে, তখন স্পেনের এ সিদ্ধান্ত ইউরোপীয় অভিবাসন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র : বিবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
আবেদন করুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, নেই বয়সসীমা
ভারতে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ‘গেম অব চিকেন’: বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা
ইরান সুযোগ পেলে দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে: ট্রাম্প
বার্সেলোনা থেকে গাজার পথে ‘সর্ববৃহৎ’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
কানাডা সহজ করলো নাগরিকত্ব আইন
দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা
সংস্কার বকেয়া রেখে হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
মধ্যরাত থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরা বন্ধ
আন্দামানে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী