Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১৩ এপ্রিল ২০২৬

২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

অবৈধভাবে অবস্থান ও শাস্তির মেয়াদ শেষ হওয়ায় ২৮ জন বাংলাদেশিসহ মোট ১৭৫ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (১৩ এপ্রিল) দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, জোহরের পেকান নেনাস ডিপোতে আটক অভিবাসীদের নিয়মিতভাবে নিজ দেশে প্রত্যাবাসন করা হচ্ছে। যেসব অভিবাসী আটক অবস্থায় নির্ধারিত শাস্তি সম্পন্ন করেছেন, তাদের দেশে ফিরিয়ে দেয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট ১৭৫ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩৬ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া বাংলাদেশি ২৮ জন, ভারতের ৪ জন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার ২ জন করে এবং ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের একজন করে নাগরিক রয়েছেন।

প্রত্যাবাসিত অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), স্টুলাং লাউত ফেরি টার্মিনাল এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল হয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায়, প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমানভাড়া ও যাতায়াত ব্যয় বিভিন্ন উৎস থেকে বহন করা হয়েছে। এসব ব্যয়ের মধ্যে রয়েছে অভিবাসীদের নিজস্ব সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তা।

ফেরত পাঠানো সব অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য