Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:০৫, ২ মে ২০২৬

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন। তাদের দায়িত্ব ছিলো ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন শনাক্ত করে অপসারণ করা।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান চলাকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৪ সদস্য নিহত হন এবং আরও দুজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদের কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি ঝুঁকির মধ্যে ছিলো। কৃষিজমিগুলো নিরাপদ ও চাষাবাদের উপযোগী করতে বিশেষ অভিযান পরিচালনা করছিলো আইআরজিসি।

ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবশিষ্ট বিস্ফোরক শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সংঘাত ও সামরিক তৎপরতার কারণে ইরানের বিভিন্ন অঞ্চলে অবিস্ফোরিত বোমা ও মাইনের ঝুঁকি বেড়েছে, যা সাধারণ মানুষের পাশাপাশি কৃষি উৎপাদনের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন নৌবাহিনীর জলদস্যুতা লাভজনক ব্যবসা: ট্রাম্প
টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২
বার নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম’, প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ইতালিতে নয়ন খুনের নেপথ্যে বড় ভাইয়ের পরকীয়া
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির
‘ব্যাংক রেজোল্যুশন আইন’ লুটপাটকারীদের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে: আখতার
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: আইআরজিসি
পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী