Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ৬ মার্চ ২০২৬

ইরানের হামলায় পিছু হটলো মার্কিন রণতরী: আইআরজিসি

ইরানের হামলায় পিছু হটলো মার্কিন রণতরী: আইআরজিসি
ছবি: সংগৃহীত

ইরানের হামলার মুখে যুক্তরাষ্ট্রের একটি রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির দাবি, বাহরাইনে মার্কিন নৌসম্পদ ও সামরিক সদর দফতরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি এক বিবৃতিতে জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ইরানি বাহিনীর হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি দাবি করেন, একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি বাহিনীর আঘাতে অন্তত ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসি আরও জানায়, তাদের সামরিক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর প্রথম দুই দিনেই ৬৫০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে।

সংস্থাটি দাবি করেছে, ইরানি নৌবাহিনী চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর রণতরীটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায় বলেও দাবি করা হয়েছে।

আইআরজিসির মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের জবাব হিসেবেই ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ পরিচালনা করছে। এ অভিযানের মাধ্যমে ইরানি বাহিনী তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব কমানোর লক্ষ্য নিয়েই অভিযান চালানো হচ্ছে।

তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী