Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েলি সমন্বিত হামলা

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহতের দাবি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহতের দাবি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার জেনারেল মোহাম্মাদ পাকপৌর নিহত হয়েছেন—এমন দাবি উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানানো হয়। তবে এখনও পর্যন্ত তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

খবরে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করেছিলেন যে সাম্প্রতিক এ সমন্বিত হামলায় পাকপৌর, নাসিরজাদেহ এবং ইরানের গোয়েন্দা প্রধানও লক্ষ্যবস্তু হতে পারেন। যদিও হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয় এবং বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য বা সরকারি নিশ্চিতকরণ মেলেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিলো ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা, শীর্ষ প্রতিরক্ষা অবকাঠামো এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। বিশ্লেষকদের মতে, যদি এ দাবিগুলো সত্য প্রমাণিত হয়, তবে এটি হবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক নেতৃত্বের ওপর সবচেয়ে বড় আঘাত, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

তবে পরিস্থিতি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তেহরান বা তেল আবিব—কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য