Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৯, ১০ অক্টোবর ২০২৫

সাবেক এমপি ডা. ইকবাল ও ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি ডা. ইকবাল ও ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল (এইচবিএম ইকবাল) এবং তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর ছেলে মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক এমপি ডা. ইকবালের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দেয়া হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, ডা. ইকবালের নামে ২৯৮ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার দায় রয়েছে ১৩৯ কোটি চার লাখ ৩৮ হাজার ৫৯৪ টাকা। ফলে তার নিট সম্পদ দাঁড়ায় ১৫৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৫৬৫ টাকা। অন্যদিকে বিভিন্ন উৎস থেকে তার মোট আয় ১৯০ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ৫৬২ টাকা এবং ব্যয় ৯৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৭৭৯ টাকা। এই হিসেবে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৭৮২ টাকা।

এ ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় ডা. ইকবালের বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দেয়া হয়েছে।

অন্যদিকে তার ছেলে ইমরান ইকবালের নামে পাওয়া গেছে ৪৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৩৯৭ টাকার সম্পদ। তার নিট আয় ৪০ কোটি ৭০ লাখ ৯৬০ টাকা হিসেবে দেখানো হয়েছে। ফলে তিনি পাঁচ কোটি তিন লাখ ৯ হাজার ৪৩৭ টাকার অবৈধ সম্পদের মালিক বলে দুদক জানিয়েছে। তার বিরুদ্ধেও একই ধারায় মামলা করার অনুমোদন দেয়া হয়েছে।

দুদক আরও জানিয়েছে, ডা. ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর সন্তান মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আঞ্জুমান আরা শিল্পীর নামে ১০ কোটি ৮২ লাখ ২২ হাজার ৮৬৬ টাকার সম্পদ পাওয়া গেছে, যার মধ্যে ৩৭ লাখ ৬৭ হাজার ৩৭৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত বলে চিহ্নিত করা হয়েছে।

এদিকে মঈন ইকবালের নামে ৪৭ কোটি ৭০ লাখ দুই হাজার ৮৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার ঘোষিত আয় ৪৭ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৪৫ টাকা হলেও ৩১ লাখ ৫০ হাজার ৪৪২ টাকার সম্পদ জ্ঞাত উৎসের বাইরে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সম্পদের উৎস ও ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই চলছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলার প্রক্রিয়া শুরু হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার