Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:০২, ১৮ নভেম্বর ২০২৫

৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা

৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং,  ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

চোরাচালানের স্বর্ণ ও হীরার আড়ালে অবৈধ লেনদেন এবং বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার (৫৭) বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট প্রতিষ্ঠানটির আর্থিক নথি, ব্যাংক লেনদেন ও আমদানি হিসাব বিশ্লেষণ করে অনুসন্ধান শুরু করে। তদন্তে দেখা যায়—ডায়মন্ড ওয়ার্ল্ড স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে অবৈধ লেনদেন ও অর্থ পাচার চালিয়ে আসছিলো।

তদন্ত প্রতিবেদনে উঠে আসে, প্রতিষ্ঠানটি ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এলসির মাধ্যমে মাত্র ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণ, অলংকার ও লুজ ডায়মন্ড বৈধভাবে আমদানি করে। কিন্তু একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনার দাবি করা হলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসবের কোনও বৈধ উৎস বা সরবরাহকারী সংক্রান্ত নথিপত্র সিআইডিকে দেখাতে পারেনি।

সিআইডি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে—বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা বৈধ পথে নয়, চোরাচালানের মাধ্যমেই দেশে আনা হয়েছে। এসব অবৈধ সম্পদের রূপান্তর, হস্তান্তর এবং ব্যবহার সংক্রান্ত নথি পরীক্ষা করে মানিলন্ডারিংয়ের স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে অনুসন্ধান প্রতিবেদন সিআইডির অতিরিক্ত আইজিপির কাছে দাখিল করা হয়। পরে ১৬ নভেম্বর মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।

সোমবার (১৭ নভেম্বর) গুলশান থানায় মামলাটি রুজু করা হয়। মামলার প্রধান আসামি দিলীপ কুমার আগরওয়ালা, যিনি ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড—দুই প্রতিষ্ঠানেরই স্বত্বাধিকারী। সিআইডি বলছে, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে স্বর্ণ ও হীরা ব্যবসার আড়ালে তিনি অর্থ পাচার এবং চোরাচালান চালিয়ে আসছিলেন।

তদন্ত কর্মকর্তারা জানান, এখন থেকে মামলাটি সিআইডির তফসিলভুক্ত হওয়ায় তাদের ইউনিটই তদন্ত পরিচালনা করবে। নথিপত্র, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি বিশ্লেষণ করে মানিলন্ডারিং আইনে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার