Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:১২, ২৪ অক্টোবর ২০২৫

দুদকের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

জালিয়াতি মামলায় ফারইস্ট ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল গ্রেফতার

জালিয়াতি মামলায় ফারইস্ট ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১৭০ কোটি টাকার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি অনুসন্ধান টিম।

গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে দুদক। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে নজরুল ইসলামকে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম সাংবাদিকদের জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাত ও সম্পদ হস্তান্তরে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

দুদক সূত্র জানায়, ঢাকার তোপখানা রোডের ৩৬ নম্বর প্লটের ভবন ও ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় ক্রয়-বিক্রয় দেখানো হয়। কিন্তু জমি ও ভবনের প্রকৃত বাজারমূল্য ছিলো মাত্র ৩০ কোটি টাকার মতো। বিক্রেতার সঙ্গে যোগসাজশে নজরুল ইসলামসহ কয়েকজন পরিচালক মিলে ১৭০ কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ আছে।

এ ঘটনায় চলতি বছরের ৩১ জুলাই দুদক নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে। মামলাটি বর্তমানে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে তদন্তাধীন।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডের প্রথম দিনেই নজরুলের কাছ থেকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থপাচার ও সম্পদ হস্তান্তর সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র জানিয়েছে, নজরুল ইসলামের হেফাজতে থাকা কোম্পানির বেশ কিছু নথি, ব্যাংক লেনদেন ও সম্পত্তি ক্রয়ের প্রমাণও দুদকের হাতে এসেছে। এসব তথ্যের ভিত্তিতে আগামী সপ্তাহে আরও কয়েকজন সাবেক পরিচালককে তলব করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮