Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ১৪ আগস্ট ২০২৫

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর-ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর-ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব সংক্রান্ত সব তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়ে এ নির্দেশ দেয়া হয়েছে।

বিএফআইইউ সূত্রে জানা গেছে, বুধবার ১৩ আগস্ট দেশের সব ব্যাংকে পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি (নো-ইওর-কাস্টমার) ফরমসহ পূর্ণাঙ্গ তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, তার তথ্যও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

যাদের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন—

  • সাবেক গভর্নর: ড. আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদার
  • সাবেক ডেপুটি গভর্নর: এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের

এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাগারে, মো. মাসুদ বিশ্বাস বিএফআইইউ প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন, আর আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় ২০২৪ সালের ৭ আগস্ট ই-মেইলে পদত্যাগ করেন।

সরকার পরিবর্তনের পর থেকেই কেন্দ্রীয় ব্যাংকের সাবেক শীর্ষ কর্মকর্তাদের আর্থিক লেনদেন ও সম্পদ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাইয়ের অংশ হিসেবেই এ হিসাব তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস