Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ১৩ নভেম্বর ২০২৬

আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৭, আহত ৩০

আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৭, আহত ৩০
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে কোনও বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে হতাহতদের এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহ এলাকায় মোট ২৩টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে জরুরি সেবা সংস্থার কর্মীরা। আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়েছে, একটি ট্রাকের চালক চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে ধীরগতির কারণে সড়কে থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর গিয়ে পড়ে ট্রাকটি।

এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সে আগুন আশপাশের অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত ও তথ্য যাচাই চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ