Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ৩১ জানুয়ারি ২০২৬

একজনের অবস্থা গুরুতর

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী এলাকায় একটি রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে ওয়ারী থানার পাস্তা ক্লাব রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই রেস্টুরেন্টের কর্মচারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, রাতের ব্যস্ত সময়ে হঠাৎ বিকট শব্দে রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন, ধোঁয়া ও তীব্র তাপ ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘরসহ আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে কর্মরত কর্মচারীরা দগ্ধ ও আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো ভবন কেঁপে ওঠে এবং নিচতলায় থাকা গ্রাহক ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন ক্যাশিয়ার শাহ আলম (৪৫) এবং কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। তাদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ ও আঘাতের চিহ্ন রয়েছে।

উদ্ধারকাজে অংশ নেয়া ইউসুফ শেখ জানান, বিস্ফোরণের পর রান্নাঘরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভেতরে ঢুকতে কিছুটা সময় লাগে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ জানান, দগ্ধ দুজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা তুলনামূলকভাবে গুরুতর হলেও অন্যজনের অবস্থা স্থিতিশীল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোট আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ বা ত্রুটিপূর্ণ সংযোগ থেকেই বিস্ফোরণ ঘটতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার