Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ২১:৪৩, ১ অক্টোবর ২০২৫

বিচার সংস্কার ও গণপরিষদের দাবিতে গাইবান্ধায় এনসিপির মতবিনিময় সভা

বিচার সংস্কার ও গণপরিষদের দাবিতে গাইবান্ধায় এনসিপির মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) বিকেলে ধাপেরহাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মাঠে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল, গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী এবং গাইবান্ধা -৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ।

তিনি বলেন,

দেশে বিচার ব্যবস্থার যথাযথ সংস্কার ছাড়া জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। গণমানুষের অধিকার রক্ষায় গণপরিষদ নির্বাচন আজ সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে একটি প্রকৃত গণপরিষদ নির্বাচন জরুরি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাইবান্ধা জেলার যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, মুস্তাকিম মন্ডল, কেন্দ্রীয় সংগঠক শ্রমিক উইং ও প্রধান সমন্বয়কারী সম্রাট শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক মাসুদ রানা, যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহিম, সাদুল্লাপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী রিয়াজুল ইসলাম সোহাগ, উপজেলা প্রধান সমন্বয়কারী আতিক আতিকুর রহমান আতিক, গাইবান্ধা জেলা সদস্য কাজল রেখা পিংকি, প্রধান সমন্বয়কারী (গোবিন্দগঞ্জ) জাহাঙ্গীর আলম ডাবলু, এবং প্রধান সমন্বয়কারী (পীরগঞ্জ, রংপুর) আব্দুস সালাম মজনু।

এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী-সমর্থক সভায় অংশগ্রহণ করেন।

এ-সময় এলাকার তরুণদের মাদক থেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন খেলার সামগ্রী ও ফুটবল বিতরণ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা