Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ১৩:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার ৫টি আসনে চলছে ভোট 

উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার ৫টি আসনে চলছে ভোট 
ছবি: সবার দেশ

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার ৫টি সংসদীয় আসনে মোট ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন ভোটার ৬৭৫টি ভোটকেন্দ্রে তাদের অধিকার আদায়ে ভোটাধিকার  প্রয়োগ করবেন।

আজ সকাল ৮টায় গাইবান্ধা-২(সদর) আসনের বিএনপি দলীয় প্রার্থী আনিসুজ্জামান খান বাবু জেলা শহরের ১নং উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

এবারের নির্বাচনে জেলার সাত উপজেলার পাঁচটি আসনে মোট ৬৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭৯টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বাছাই করেছে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এবং সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা ও ভোটগ্রহনে বাঁধা সৃষ্টি ঠেকাতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

এ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ১১৫০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করবেন ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ২ হাজার ৫০০ পুলিশ সদস্য। এ ছাড়া প্রতিটি উপজেলায় দুটি করে র‌্যাব টিমসহ মোট ১৪টি র‌্যাব টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্যও মাঠে রয়েছে।

বিশেষ করে দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কোনও অপ্রীতিকর ঘটনা, চিকিৎসাজনিত জরুরি অবস্থা বা দ্রুত ফোর্স পাঠানোর প্রয়োজন হলে এ হেলিকপ্টার ব্যবহার করা হবে। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ৬ জন পুরুষ ও ৪ জন নারী আনসারসহ মোট ১০ আনসার সদস্য এবং ৩ জন করে অস্ত্রধারী আনসার রয়েছেন। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।

তবে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত গাইবান্ধা-২ (সদর) আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা ব্যপক উৎসাহ উদ্দিপনা ও দীর্ঘ দিনের আগ্রহ ও স্বপ্ন নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

এদিকে বিশৃংখলা এড়াতে সবার দেশ এর প্রতিবেদক নজর রাখছেন সদর উপজেলার ভোট কেন্দ্র গুলোতে। জেলা জুরে নির্বাচনের সকল উপজেলায় তথ্য সংগ্রহে সজাগ রয়েছে জেলার প্রায় ৫ শতাধিক গণমাধ্যমকর্মী। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত  গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানি ইউনিয়নের ৩টি ভোট কেন্দ্র কামারজানি সঃপ্রাঃ বিদ্যালয়, বাটিকামারি সঃপ্রাঃ বিদ্যালয় ও কুন্দেরপাড়ার ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারা তাদের স্বতঃস্ফুত ভাবে লাইনে দারিয়ে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করছেন। গণভোটেও ছিল ভোটারদের মাঝে নতুন আমেজ। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘গণবিরোধী’ বিল পাসের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট
দেশে বাড়ছে হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট পরিবার ও সহপাঠীরা
অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন
রাজধানীর নির্বাচিত স্কুলে শুরু হচ্ছে ব্লেন্ডেড ক্লাস
জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু
বৈসাবি উৎসবে মুখর রাঙ্গামাটি, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন
ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প