Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ৪ মার্চ ২০২৬

আপডেট: ০০:৩৩, ৪ মার্চ ২০২৬

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার
ছবি: সবার দেশ

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি, ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা পুলিশের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার চালিতাতলী বাজার সংলগ্ন আমিন উল্লাহ হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, চট্রগ্রামের ওয়াজেদিয়া মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও একই এলাকার মো. জসিম (৩৫)।  

অভিযান সূত্রে জানা গেছে,  সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিদ বোস্তামী থানা এলাকার চালিতাতলী বাজার সংলগ্ন আমিন উল্লাহ হাজী বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায়, আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা সেখানে অবস্থান করছিলো।

একপর্যায়ে ভোর রাতের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১টি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ) ১টি দেশীয় পাইপগান, ৪৫৫ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১৪টি শর্টগানের কার্তুজ ও ১টি খালি কার্তুজ, ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট, চাপাতি, রামদা, ছোরা ও কাঁচিসহ ধারালো অস্ত্র, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, পাওয়ার ব্যাংক ২টি বডি ওয়ার্ন ক্যামেরা, অস্ত্রের কিট বক্স, স্প্রে কিট, টুলবক্স ড্রিল মেশিন, পলিথিন সিল মেশিন, ১টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামসহ ২জনকে গ্রেফতার করা হয়। 

অভিযানকালে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় বড় সাজ্জাদের ভাইয়ের ছেলে মোহাম্মদ ও কেইস ইকবালসহ আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার