Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

যৌথ বাহিনীর চিরুনি অভিযান

পত্নীতলা সীমান্তে শীর্ষ সন্ত্রাসী শিপন গ্রেফতার

পত্নীতলা সীমান্তে শীর্ষ সন্ত্রাসী শিপন গ্রেফতার
ছবি: সবার দেশ

নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক চক্রের গডফাদার মো. আ. রউফ শিপন (৪৫) গ্রেফতার হয়েছেন। শনিবার ভোরে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব অংশ নেয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্র জানায়, স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রউফ শিপন জয়পুরহাট জেলার সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন। তথ্য যাচাই শেষে জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ওয়ালিদ মুরাদের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মো. সুলতান আহমেদ ও সুবেদার মো. সাইদুর রহমান। গোয়েন্দা তথ্য, মোবাইল ট্র্যাকিং এবং পূর্বে আটক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে রউফ শিপনের অবস্থান নিশ্চিত করা হয়।

পরবর্তীতে জয়পুরহাট সদর উপজেলার ১৪ বিজিবির ভুটিয়াপাড়া বিওপির অপারেশনাল এলাকায়, দোগাছী ইউনিয়নের দক্ষিণ খাসপাহানন্দা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে রউফ শিপনকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

গ্রেফতার রউফ শিপনের পিতার নাম মরহুম আকতার আলী মণ্ডল। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার খাসপাহান গ্রামে।

অভিযান শেষে ভোর ৬টা ৩০ মিনিটে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান