Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ১০ মার্চ ২০২৬

আসছে আরও চার জাহাজ

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ট্যাংকার

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ট্যাংকার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি তেলবাহী ট্যাংকার। ‘এমটি শিউ চি’ নামের জাহাজটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমদানি করেছে।

সোমবার (৯ মার্চ) জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতির পর এটিই প্রথম বড় চালানের ডিজেলবাহী জাহাজ।

বন্দর সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এসব জাহাজে মোট ১ লাখ ৪৭ হাজার ২০৫ টন ডিজেল রয়েছে।

এর মধ্যে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার আজ রাতেই সিঙ্গাপুর থেকে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এতে প্রায় ৩০ হাজার টন ডিজেল রয়েছে। এছাড়া বৃহস্পতিবার ‘এসপিটি থেমিস’ নামের আরেকটি জাহাজ বন্দরে আসবে, যাতে রয়েছে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল।

আগামী শনিবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে ‘র‍্যাফেলস সামুরাই’ এবং ‘চ্যাং হ্যাং হং টু’ নামের আরও দুটি ট্যাংকারের। প্রতিটি জাহাজেই প্রায় ৩০ হাজার টন করে ডিজেল রয়েছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে নয়টি দেশ থেকে মোট ২৩ লাখ ২৮ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত থেকে এসেছে প্রায় ৭৮ শতাংশ। এ সময় মধ্যপ্রাচ্যের কোনও দেশ থেকে ডিজেল আমদানি করা হয়নি।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জ্বালানি তেলের সরবরাহ চেইন ও বাংকারিং বিষয়ক সমন্বয় সভায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সভায় সরকারি ও বেসরকারি পর্যায়ের চাহিদা সমন্বয় করে জ্বালানিবাহী জাহাজকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বন্দরে বার্থিং সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ও লজিস্টিক সাপোর্ট স্বাভাবিক রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলোর অধিকাংশ বাংকারিং ও জ্বালানি সরবরাহ সিঙ্গাপুর ও মালয়েশিয়াভিত্তিক হওয়ায় বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব তুলনামূলকভাবে কম পড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার