Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৪, ৩১ জানুয়ারি ২০২৬

এনসিটি ইস্যুতে শ্রমিকদের ধর্মঘট, কঠোর প্রশাসন—উত্তপ্ত চট্টগ্রাম বন্দর

এনসিটি ইস্যুতে শ্রমিকদের ধর্মঘট, কঠোর প্রশাসন—উত্তপ্ত চট্টগ্রাম বন্দর
ছবি: সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলছে।

ধর্মঘট সফল করতে সকাল থেকেই বন্দরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। এর বিপরীতে কঠোর অবস্থান নিয়েছে বন্দর প্রশাসন। কোন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে যোগ দিয়েছেন আর কারা দেননি—তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেয়া হয়েছে সব বিভাগীয় প্রধানকে।

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি এনসিটি। এ টার্মিনালের অপারেশনাল দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেয়ার ক্ষেত্রে সরকারের কোনও আইনগত বাধা নেই—বৃহস্পতিবার এমন রায় দেন হাইকোর্ট। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে গত তিন মাস ধরে শ্রমিক-কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবারের এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা সকল ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

একই দাবিতে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবারও সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক দলের নেতারা। পাশাপাশি দাফতরিক কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে শ্রমিক সংগঠন স্কপ। তারা রোববার চট্টগ্রাম বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে উচ্চ আদালতের রায় রয়েছে। এ রায় অমান্য করে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে বন্দর কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে। অফিস চলাকালে মিছিল, মহড়া বা আন্দোলনে অংশ নেয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

তবে প্রশাসনের সতর্ক অবস্থানের মধ্যেও এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেয়ার উদ্যোগ এবং আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা।

আন্দোলনকারী নেতা হুমায়ুন কবির বলেন, তাদের কর্মসূচি চলমান থাকবে। তার ভাষায়, দেশ রক্ষার স্বার্থেই তারা এ আন্দোলনে নেমেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার