Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৭, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ০৩:১৫, ৫ আগস্ট ২০২৬

বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক

বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক
ছবি: সবার দেশ

বেনাপোল আন্তর্জাতিক  ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মোঃ হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকার ৪  টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ তালুকদার। তার পাসপোর্ট নম্বর A05025454।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নং-০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬। মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা ছাড়াও দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান জানায় পাসপোর্ট কম্পিউটারে আপলোড থাকার কারণে তাকে আটক করা হয়েছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী