Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৯, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৪, ১১ নভেম্বর ২০২৫

যাত্রীবাহী ট্রেনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা বন্ধ ট্রেন চলাচল

যাত্রীবাহী ট্রেনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা বন্ধ ট্রেন চলাচল
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার কারণে ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া ওঠা দেখা যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেন থামানো হয় এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রেলপথে সাময়িক বন্ধের কারণে যাত্রীদের ভ্রমণে বিলম্ব ঘটেছে, তবে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য