Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫৪, ২৭ মার্চ ২০২৬

গার্ড অব অনার প্রদান

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিসৌধে বিজিবি‘র পুষ্পস্তবক অর্পন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিসৌধে বিজিবি‘র পুষ্পস্তবক অর্পন
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত  বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে বিজিবি মহাপরিচালক এর পক্ষ থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (সহকারি পরিচালক) সোহেল আল মুজাহিদ। 

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ এবং  চিরস্মরনীয় করে রাখার জন্য প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি মিরাজুল ইসলাম সাইমুন ও অন্যান্য সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

এ সময় উপস্থিত  ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন প্রমুখ। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা