Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ১৮ জানুয়ারি ২০২৬

ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য আটক

ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য আটক
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্য আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। অভিযানে ১৪ হাজার ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২৬ বোতল কাশির সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত ২টা ২০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৬/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেত থেকে ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা। আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে একই দিন ভোর ৪টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭২ এমপি থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। এসব কাশির সিরাপের সিজার মূল্য ধরা হয়েছে ৫০ হাজার ৪০০ টাকা। উদ্ধারকৃত মালামালও ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন