Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী তৎপরতায় সীমান্তে নজরদারিতে সতর্ক ১৪ বিজিবি

নির্বাচনী তৎপরতায় সীমান্তে নজরদারিতে সতর্ক ১৪ বিজিবি
ছবি: সংগৃহীত

নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার ৯টি আসনে ১৬টি উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ১লা ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সীমান্তবর্তী এই এলাকায় সার্বক্ষণিক নজরদারি, টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে আসছেন।

সীমান্ত এলাকায় দায়িত্ব পালন ছাড়াও বিজিবি মাদকদ্রব্য দমনেও কার্যকর ভূমিকা রেখেছে। একই সময় ২১,৬১,১০০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া, নওগাঁ ও সিরাজগঞ্জে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ১২২টি যৌথ টহল, ৮৭২টি ডমিনেশন টহল ও বিভিন্ন তল্লাশী অভিযান পরিচালনা করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় রেকি কার্যক্রমের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে বিধিমালা ২০২৬-এর ২৭(ক) ধারার লঙ্ঘনের দায়ে প্রায় ৬৪,০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, বিজিবি সীমান্তে অবৈধ পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নির্বাচনী এলাকা নিরাপদ রাখতে, ভোটাররা যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

বিজিবির এ তৎপরতা স্থানীয় জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করেছে এবং নির্বাচনী পরিবেশকে আরও নিরাপদ ও স্বচ্ছ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান