Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৬, ৫ ডিসেম্বর ২০২৫

ধামইরহাট সীমান্তে চোরাকারবারীসহ মাদক আটক করেছে বিজিবি

ধামইরহাট সীমান্তে চোরাকারবারীসহ মাদক আটক করেছে বিজিবি
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার রাতের অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

চকচন্ডি বিওপির অভিযানে চোরাকারবারী আটক

০৩ ডিসেম্বর রাতে চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৬-এস থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে ফার্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম—মোঃ রাজু মিয়া (২৯), পিতা মৃত আবুল হোসেন, গ্রাম পাটারিপাড়া, পোস্ট ফার্সিপাড়া, থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,২০০ টাকা। রাজু মিয়ার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

বস্তাবর বিওপির অভিযানে ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল উদ্ধার

একইদিন রাতে বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান একটি বিশেষ অভিযানে নেতৃত্ব দেন। সীমান্ত পিলার ২৬২ এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে রসুলবিল গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলসহ সব মিলিয়ে সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৪১,১০০ টাকা। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তজুড়ে গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার ও অন্যান্য চোরাচালানের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

তিনি বলেন, বিজিবি সবসময় সীমান্ত সুরক্ষায় সচেষ্ট এবং যে কোনো ধরনের চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা