Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৩, ৮ এপ্রিল ২০২৬

বেনাপোলে ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত

বেনাপোলে ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত
ছবি: সবার দেশ

বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস (আনলোড) করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল)  রাত্রে  সাড়ে ৯টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি (সিলিং তার) ছিড়ে দুইজন শ্রমিক মারাত্নক আহত হয়। শাহজাহান আলী (৫৬) ও সোহেল হোসেনকে (৫২) মারাত্মক আহত অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে শাহজান আলীর মৃত্যু হয়। সোহেল হোসেন নামে আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি : ৮৯১) এর সদস্য বলে নিশ্চিত করেছেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম বলেন,বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায় পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত: ক্রেনের তার ছিড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসাধীর আছেন। আমরা খোজ খবর নিচ্ছি। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা