Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৫৫, ১৪ নভেম্বর ২০২৫

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে প্রচারণায় সরব বিএনপি

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে প্রচারণায় সরব বিএনপি
ছবি: সংগৃহীত

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা ও উত্তপ্ত জাতীয় প্রেক্ষাপটে দিনাজপুরে এ প্রচারণা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির শীর্ষ নেতারা দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদা এবং বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার কার্যক্রমের সূচনা করেন। কবর জিয়ারত শেষে ফরিদপুর গোরস্থান মোড়ে লিফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ শুরু হয়।

প্রচারণার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

এ সময় নেতারা দিনাজপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট প্রার্থনা করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুর সদর উপজেলায়, এ মাটির প্রতি তার আলাদা মমত্ববোধ রয়েছে। তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক সংকটের বিভিন্ন সময় খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন, যা দিনাজপুরবাসী গর্বের সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বড় বোন মরহুম খুরশিদ জাহান হকের অবদানে দিনাজপুর মেডিক্যাল কলেজ, দিনাজপুর শিক্ষা বোর্ড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়িত হয়েছিল। কিন্তু গত ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ‘বৈষম্যমূলক’ নীতির কারণে সদর উপজেলায় উন্নয়ন থমকে ছিল বলে অভিযোগ করেন তিনি।

নেতারা জানান, বিএনপি চেয়ারপারসন অতীতে দেশের বিভিন্ন আসনে নির্বাচন করলেও দিনাজপুর-৩ (সদর) আসনে এটিই তার প্রথম প্রতিদ্বন্দ্বিতা। জেলার রাজনৈতিক ইতিহাসে অভূতপূর্ব এ প্রার্থিতাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

জেলা বিএনপি বলছে, বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করে মরহুম খুরশিদ জাহান হকের সময়কার উন্নয়নের ধারাবাহিকতা পুনরায় ফিরিয়ে আনা হবে। আসন্ন নির্বাচনে দিনাজপুর এখন দেশের অন্যতম রাজনৈতিক হটস্পট হিসেবে নজর কাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প